এক্স প্ল্যাটফর্মে চাকরি খোঁজার টুলস চালু

১৭ নভেম্বর, ২০২৩ ২৩:১৬  

পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনের মতো এক্স প্ল্যাটফর্মেও চাকরির খোঁজ মিলবে। ওয়েবে এমন একটি টুল চালু করেছে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। খবর এনগ্যাজেট।

কয়েকমাস আগেই পরীক্ষামূলকভাবে চালু হওয়ার ফিচারটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কারণ এতে বড় বড় প্রযুক্তি কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। স্পেসএক্স, টেসলা, নিউরালিংক ও এক্সের নতুন কোম্পানি এক্সডটএআইয়ের নিয়োগ বিজ্ঞপ্তিও এতে প্রকাশ করা হয়েছে।

ইলন মাস্ক বলেছিলেন, লিংকডইনের চেয়ে এক্সের চাকরি খোঁজার টুলটি আরও ভালো হবে। এই টুলের মাধ্যমে চাকরি নিয়োগের বিজ্ঞপ্তির তালিকাও বিস্তারিত পাওয়া যাবে। কিন্তু চাকরির জন্য আবেদন করতে  থার্ড পার্টি অ্যাপে ঢুকতে হবে।

মাস্কের এক্সকে সবকিছু জন্য প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে চাইছেন। এরই ধারাবাহিকতায় ক্যারিয়ার-ভিত্তিক ফিচার যুক্ত করার পরিকল্পনা করছে এই কোম্পানিটি। কোম্পানি কিছুদিন আগে প্রাইভেসি পলিসি (গোপনীয়তার নীতি) পরিবর্তন করে।

ডিবিটেক/বিএমটি